যশোর

যশোরে পারিবারিক কলহ বড় ভাইয়ের বটির কোপে ছোট ভাই জখম

জুম্মান হোসেন

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে পারিবারিক বিবাদের জেরে বড় ভাইয়ের বটির কোপে ছোট ভাই গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আহত যুবকের নাম তানভীর (২৩)। তিনি সুলতানপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম **তানজিল (৩২)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুলতানপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই তানজিল উত্তেজিত হয়ে ঘর থেকে বটি এনে তানভীরের গলার পেছনে কোপ দেন। এতে তানভীর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং তানভীরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তানভীরের গলার পেছনে গভীর ক্ষত সৃষ্টি হলেও বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

ঘটনার বিষয়ে কোতোয়ালী থানায় প্রাথমিক তথ্য জানানো হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। পারিবারিক এই বিরোধের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button