মহান মে দিবস: মনোহরদীতে ভোক্তা অধিকারের আলোচনা ও শপথ

মহান মে দিবস সফল উপলক্ষে ০১/০৫/২০২৬ ইং শুক্রবার সকাল ১১টায় মনোহরদীতে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি রেলী শপথ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনোহরদী পোস্ট অফিস এর সামনে থেকে আরম্ভ করে থানা গেট গুড়ে পোস্ট অফিস এর সামনে এসে শেষ হয়।পরে সিআরবি নিজস্ব কার্যালয়ে আলোচনা, আইডি কার্ড বিতরণ ও সপথ পাঠ হয়।
শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল হান্নান মানিক প্রশাসনিক প্রতিনিধি সিআরবি ঢাকা বিভাগ, সভাপতিত্ব করেন মোঃ মাহবুবুর রহমান সোহেল সভাপতি কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি মনোহরদী উপজেলা শাখা, সঞ্চালনায় ছিলেন সুকূমল মোদক সাধারণ সম্পাদক, উপস্থিত ছিলেন মাহমুদা নাসরিন শিউলী সহ-সভাপতি, মোঃ সামসুল আলম সহ সাধারণ সম্পাদক, মোঃ কামরুল হোসেন, মোঃ আসাদুজ্জামান সাগর সাংগঠনিক সম্পাদক, মোঃ নুরুল ইসলাম দপ্তর সম্পাদক, মোঃ আমির হোসেন আইন ও লিগ্যাল এইড সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ সিরাজুল ইসলাম সার্ভিস ফি পন্য মূল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক,মুঃওমর ফারুক শিক্ষা ও স্বাস্থ্য সেবা মনিটরিং বিয়য়ক সম্পাদক, শেখ বিলকিস আক্তার মুনমুন বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং সম্পাদক,রমিজা বেগম ইভটিজিং ও সাইবার ক্রাইম মনিটরিং সম্পাদক, মোঃ মাহবুবুর রহমান মাসুদ যাত্রী সেবা ও পরিবহন ভাড়া মনিটরিং বিষয়ক সম্পাদক,ও মানিক সাহা কার্য নির্বাহী সদস্য প্রমূখ।





