অপরাধ

ঢাবি শিক্ষার্থী মুনিরার আত্মহত্যা, শিক্ষক সুদীপ রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম এই আদেশ দেন।

ঢাকার সিএমএম আদালতে গত ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন আসামিকে হাজির করে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন।

নথি থেকে জানা গেছে, গত ২৬ এপ্রিল রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসায় ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া…।

পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে বিগত ২৬ এপ্রিল দিনগত রাত ৩টা ২০ মিনিটে রাজধানীর উত্তর বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় সুদীপকে।

ঢাবি শিক্ষার্থী মুনিরা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button