যশোর

অধ্যাপক নার্গিস বেগমের সঙ্গে যশোর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

মোঃ জুম্মান হোসেনঃ

ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার দুপুরে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা তাঁর বাসভবনে গিয়ে এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে নবগঠিত কমিটির আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানের নেতৃত্বে নেতাকর্মীরা অধ্যাপক নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ছাত্রদল নেতারা দলের জন্য তাঁদের ত্যাগ ও আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবগঠিত কমিটির উদ্দেশ্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন: ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে নেতাকর্মীদের কাজ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমেই সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে হবে।”

সাক্ষাৎকালে জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
* *বেনজির বিশ্বাস* (সিনিয়র যুগ্ম আহ্বায়ক)
* *শেখ হাসান ইমাম* (যুগ্ম আহ্বায়ক)
* *রবিউল ইসলাম টিপু* (যুগ্ম আহ্বায়ক)
* *আলমগীর হোসেন লিটন* (যুগ্ম আহ্বায়ক)
* *মাসুদ কায়সার ইস্তি* (যুগ্ম আহ্বায়ক)

উল্লেখ্য, গত শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল যশোর জেলার এই নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে** পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশনা প্রদান করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button