খেলা

টানা চার ইনিংসে ফিফটি মমিনুলের, বড় জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

মমিনুল হক আবারও প্রমাণ করলেন, টেস্ট ক্রিকেটে তিনি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের একজন। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেওয়ার মাধ্যমে টানা চার ইনিংসে অর্ধশতকের দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটার।

আজকের অপরাজিত ফিফটির আগে তার সর্বশেষ তিন ইনিংস ছিল ৮২, ৬৩ ও ৮৭। অর্থাৎ টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবারের মতো টানা চার ইনিংসে ফিফটি করার কীর্তি গড়লেন মমিনুল।

ধৈর্য, টেকনিক ও দীর্ঘ সময় উইকেটে থাকার সামর্থ্য দিয়ে পাকিস্তানি বোলারদের বিপক্ষে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন তিনি। এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়েছেন মুমিনুল।

তার এই ধারাবাহিকতা বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর। বিশেষ করে ঘরের মাঠে টেস্টে আবারও নিজের পুরোনো ছন্দে ফিরেছেন দেশের অন্যতম সফল এই টেস্ট ব্যাটার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button