জাতীয়

মহেশখালীতে জলবায়ু সহনশীলতা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান খান

মহেশখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম ও পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের আয়োজনে “Strengthening Capacity of MoEFCC, DoE and BFD for Natural Resource Management and Improved Climate Resilience” শীর্ষক প্রকল্পের অংশীজন ও ভিসিজি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও প্রকল্প পরিচালক জনাব ফাহমিদা হক খান।

এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. আবু জাফর মজুমদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনরা।

সভায় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিভিন্ন করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button