পঞ্চগড়

পঞ্চগড়ে জেলা জাগপার সংবর্ধনা পেলেন এমপি তাসমিয়া প্রধান

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত

১১ দলীয় জোটের অন্যতম জাতীয় গণতান্ত্রীক পার্টি-জাগপার কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নিজ জেলা পঞ্চগড়ের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের বকুলতলাস্থ জাগপা মাঠে জেলা জাগপা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জাগপা, জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ জোটের শরীক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন। জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মীর মোর্শেদ তুহিন, এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জাগপা সভাপতি শাহাজাহান আলী, আটোয়ারী উপজেলা জাগপা সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, বোদা উপজেলা জাগপার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাস্টার, দেবীগঞ্জ উপজেলা জাগপার সাধারণ সম্পাদক মোবাশ্বের রাশেদীন সাধারণ সম্পাদক, সেতাবগঞ্জ উপজেলা জাগপার মোহাম্মদ নুরুজ্জামান, পঞ্চগড় জেলা ছাত্র কাফেলার সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান পঞ্চগড় প্রেসক্লাব পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button