নরসিংদী

নরসিংদীর শিবপুরে চুরি হওয়া শিশু উদ্ধার, স্বামী, স্ত্রী আটক

আবুনাঈমরিপন:

নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার ২ দিন পর তিন বছরের শিশু উম্মে হানিকে উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ ও র‍্যাব (RAB)
১৭ মে রবিবার রাতে সিলেট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়ার নির্দেশনায়, মডেল থানার এসআই অনুপ নাগ ও র‍্যাব (RAB) এর সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া জানান, ১৭ মে রবিবার রাত ১১.০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকার সাহেব বাজার গেইট এলাকা হইতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বিলডুরা গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী ও মোঃ মরম আলীর মেয়ে শরীফা খাতুন (২৯)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে বি বাড়িয়া নাসির নগর থানা এলাকা হইতে উম্মে হানী (৩)কে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকায় আটক শরিফা খাতুনের স্বামী মো: নিজাম উদ্দিন( ৪২)কে হবিগঞ্জ সদর থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গত ১৬ মে শনিবার রাতে শিবপুর কলেজ গেইট ধানুয়ার একটি বাসা থেকে শিশু উম্মে হানীকে চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button