সোনাতলায় ধান-চাল সংগ্রহ উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে এমপি কাজী রফিকুল ইসলামের ব্যস্ত দিন

বগুড়ার সোনাতলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। শনিবার (২৩ মে) তিনি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।দিনের শুরুতেই এমপি কাজী রফিকুল ইসলাম উপজেলা খাদ্য গুদামে উপস্থিত হয়ে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ–২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ মো. শাহেদুর রহমান, সোনাতলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন সরদার, হরিখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ খন্দকার, খাদ্য পরিদর্শক আমিরুজ্জামান, মিল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (পুটু)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে তিনি সোনাতলা পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি কাজী রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।এছাড়াও তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে কৃষকদের কৃষিভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার নুরুল ইসলাম এবং সিনিয়র মনিটরিং অফিসার মাছুদ আহম্মেদ।
উপজেলা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভিন, থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, লতিফুল বারী টিম, জাকির হোসেন বেলালসহ বিভিন্ন ইউনিয়নের
জনপ্রতিনিধিরা অংশ নেন।সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুর ইসলাম রাজ্জাকসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম ও সমস্যাবলী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে উপস্থিত সবার উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য প্রদান করেন।







