চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—হাজেরা আক্তার টুনি (২৫) ও নুর নাহার ওরফে ঝিল্লি (৪৫)।

পুলিশ জানায়, সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হালিশহর থানাধীন বড়পুল বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় জয়নাল জমিদারের ভাড়াঘরের সামনে অভিযান চালিয়ে দুই।নারীকে গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা করা হয়।

গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button