করোনা ভাইরাস

স্বাস্থ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: আ.লীগ আমলে ব্যাঙের ছাতার মতো গড়া হাসপাতালগুলোই এখন বড়

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘১৭ বছরের স্বাস্থ্যসেবায় নিম্নস্তরে নামিয়েছে ফ্যাসিস্ট সরকার। সেই অব্যবস্থাপনা দুই-এক মাসে ঠিক করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছরের দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো হাসপাতালগুলো তৈরি করেছে। এগুলো এখন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ১৭ বছরের গড়ে ওঠা সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়।’

শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুরের বাঘুটিয়া গ্রামে চিকিৎসকের অবহেলায় কনিকা রানী মন্ডলের (৩৫) মৃত্যুর খবরে তার বাড়িতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেনসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের জন্য ৫০ শয্যা, জেলা ও উপজেলা পর্যায়ে ১০ শয্যা কিনডি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এসব সেন্টারের কাজ শুরুর লক্ষে টেন্ডার আহ্বান করা হয়েছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button