শিক্ষাঙ্গন

নকলের দায়ে রাবি সিনেট প্রতিনিধি আকিল এক বছর বহিষ্কার: সিন্ডিকেট সিদ্ধান্ত

পরীক্ষায় নকলের দায়ে এক বছর বহিষ্কার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ছাত্র ও সিনেট প্রতিনিধি আকিল বিন তালেব। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘ সাত মাস পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে।

জানা গেছে, পরীক্ষায় নকল ধরার পর প্রশাসনের কাছে রিপোর্ট পাঠায় আইন বিভাগ। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনের একটা কমিটি আছে তাদের সুপারিশে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট তাকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছরের গত ২ ফেব্রুয়ারিতে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে আকিল বিন তালিব মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েন।

এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট প্রতিনিধি আকিল বিন তালেব বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমায় কিছু জানানো হয়নি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button