বিশ্ব সংবাদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঐক্যের বার্তা দিয়ে শুভেচ্ছা জানালেন ভারতের

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় মোদি লেখেন, ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আমি আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের আরও বেশি ঐক্য এবং আনন্দ বয়ে আনবে।

তিনি আরও বলেন, মানুষের প্রতি দয়া, সহমর্মিতা এবং সমাজের জন্য কিছু করার মানসিকতা যেন সবসময় সবাইকে পথ দেখায়।

প্রসঙ্গত, আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button