জাতীয়
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: ১৪ বছরে ১৯ হাজার ৬৪১ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান

ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
শাহ মো. ওয়ারেছ আলী মামুনের প্রশ্ন করেন- ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে; এবং বছর-ওয়ারী হিসাব কী?
জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। যার মধ্যে শটগান ৭ হাজার ৩০৮টি, পিস্তল ৫ হাজার ৩৪৭টি, রিভলভার ৫৯৪টি, রাইফেল ৯৪৮টি এবং অন্যান্য ৫ হাজার ৪৪৪টি।





