বিশ্ব সংবাদ

১৯৭১ সালের লজ্জাজনক পরাজয় ভুলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য পাকিস্তানি সেনাদের

পাকিস্তানের সামরিক বাহিনীর ক্ষমতা ও রাজনীতিতে হস্তক্ষেপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সে দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান।

পেশোয়ারে এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নিজেদের যত শক্তিশালী ভাবাই হোক না কেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর লজ্জাজনক পরাজয় ও আত্মসমর্পণের ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

ফজলুর রহমান স্মরণ করিয়ে দেন যে ১৯৭১ সালে তৎকালীন সেনাশাসক জেনারেল ইয়াহিয়া খান শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার বড় বড় কথা বললেও, তার পরদিনই সেনাবাহিনী অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছিল। বর্তমান সামরিক নেতৃত্বকেও সেই ইতিহাস মনে রাখার পরামর্শ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, দেশের সাধারণ মানুষ যখন কষ্টে দিন কাটাচ্ছে, তখন সেনাবাহিনী কীভাবে এত উদাসীন থাকতে পারে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক দশক ধরে অহেতুক সংঘাত ও অত্যাচারের কারণে দেশে রক্তপাত চলছে। এভাবে চলতে থাকলে পাকিস্তানের ভৌগোলিক অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

সেনাপ্রধান ও কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, রাজনীতি করার শখ থাকলে সামরিক পোশাক খুলে নির্বাচনে আসুন; তখনই বোঝা যাবে দেশের মানুষ আপনাদের কতটা ভোট দেয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button