বিভাগ

মেহেরপুর: চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাঁচাবাজার

মেহেরপুর শহরের সর্ববৃহৎ কাঁচাবাজারে অবৈধ টোল আদায় ও নানাভাবে হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে শহরের বড়বাজারে কাঁচাবাজারের সব বেচাকেনা বন্ধ রেখে সড়কের ওপর অবস্থান নেন তাঁরা।

ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত হারের চেয়ে বহুগুণ অতিরিক্ত খাজনা আদায় এবং রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে চাঁদাবাজি চালানো হচ্ছে। এতে সাধারণ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন। বিষয়টি সমাধানে আগেই প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে তাঁরা দোকান বন্ধ করে আন্দোলনে নেমেছেন।

সরেজমিনে দেখা যায়, তহবাজারের শত শত ব্যবসায়ী কাঁচাবাজার সম্পূর্ণ বন্ধ রেখে রাজপথে অবস্থান নিয়েছেন এবং অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে হঠাৎ মেহেরপুরের প্রধান এই কাঁচাবাজারটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার করতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে তাঁদের। ভোগান্তি নিরসনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button