অপরাধখুন

গণতন্ত্রে চ্যালেঞ্জ, ফ্যাসিবাদী আমলে গুম-খুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব, তবে সরকারের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ আছে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎকালে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ সাক্ষাতে নারী তরুণদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়।

এসময় প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী আমলে বিএনপি নেতাকর্মীদের গুম, খুন ও হয়রানির বিষয়গুলো তুলে ধরেন। অন্যদিকে সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ গণতন্ত্রের জন্য শক্তিশালী বলে জানান আইপিইউ সেক্রেটারি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button