শিক্ষাঙ্গন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন

স্নাতক (সম্মান) প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয় (এনইউ)। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি কোর্সের পূর্ণমানের ৮০ শতাংশ নম্বর ফাইনাল পরীক্ষায়, আর ২০ শতাংশ নম্বর ধারাবাহিক মূল্যায়নে বরাদ্দ থাকবে।

রোববার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তত্ত্বীয় কোর্সের প্রশ্নপত্রের ধরণ ও ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী,

৪ ক্রেডিট কোর্সে ১২টি প্রশ্নের মধ্যে ৮টির উত্তর দিতে হবে। মোট নম্বর ৮০, সময় ৪ ঘণ্টা।
৩ ক্রেডিট কোর্সে ৯টি প্রশ্নের মধ্যে ৬টির উত্তর দিতে হবে। মোট নম্বর ৬০, সময় ৩ ঘণ্টা।
২ ক্রেডিট কোর্সে ৬টি প্রশ্নের মধ্যে ৪টির উত্তর দিতে হবে। মোট নম্বর ৪০, সময় ২ ঘণ্টা।
প্রয়োজনে প্রতিটি প্রশ্নে সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্ন (ক, খ, গ বা a, b, c) রাখা যাবে।

প্রতিটি তত্ত্বীয় কোর্সের মোট নম্বরের ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত হবে। এর মধ্যে—

৪ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজে ৫, ক্লাস উপস্থিতিতে ৫, ইন-কোর্স পরীক্ষায় (দুটি ইন-কোর্সের গড়) ১০ নম্বর—মোট ২০ নম্বর।
৩ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজে ৪, ক্লাস উপস্থিতিতে ৩, ইন-কোর্সে ৮ নম্বর—মোট ১৫ নম্বর।
২ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজে ৩, ক্লাস উপস্থিতিতে ২, ইন-কোর্সে ৫ নম্বর—মোট ১০ নম্বর।

এ ছাড়া ব্যবহারিক কোর্সের মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button