রাজধানীশিক্ষাঙ্গন

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে ঢাবি ভিসির সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ একটি প্রতিনিধিদল।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ ঝুঁকির প্রেক্ষিতে সংস্কার কার্যক্রমের অগ্রগতি প্রভৃতি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ডাকসু’র জিএস এস এম ফরহাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা।

এসময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. খ ম কবিরুল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button