আইন-আদালত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকুলের স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

গ্রেপ্তার দেখানোর পর কাঠগড়ায় সুমাইয়া জাফরিন কান্নায় ভেঙে পড়েন। তবে তিনি কোনো বক্তব্য দেননি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার মামলায় গত ৬ আগস্ট সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর ৭ আগস্ট তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে ১২ আগস্ট সুমাইয়া জাফরিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button