আবহাওয়া ও জলবায়ুজাতীয়

দেশে এক দিনে দুইবার ভূমিকম্প অনুভূত

সকালের পর রাতেও ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। এর পরে সংঘটিত আফটার শকের মাত্রা ছিল ৫.২।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৩৪ মিনিট ও ৯ টা ৫১ মিনিটে ভূমিকম্প দুটি সংঘটিত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটি জানায়, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইয়েনগাইউং এ মাটির ৬২.৭ কি.মি. গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থলও একই এলাকায় ৯ টা ৫১ মিনিটে ৬৭.৮ কি.মি. গভীরে।

এরআগে, ভোরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত।

এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button