
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে কুতুবদিয়া নৌবাহিনী কন্টিনজেন্টে অপারেশন ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এই সভায় অংশগ্রহণ করেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক মো. আ. মান্নান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিসি, এনডিসি, এনসিসি, পিএসসি। তিনি সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নৌবাহিনীর ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনায় বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভায় নির্বাচন পরিচালনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নৌবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





