খাগড়াছড়িজাতীয়নির্বাচনবিএনপি

পানছড়িতে নির্বাচনী মাঠে ওয়াদুদ ভূইয়া: ঐক্য ও সম্প্রীতির বার্তা

এনামুল হক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াদুদ ভূইয়া হেডম্যান ও কারবারিদের উদ্দেশে বলেন, “আপনাদের সঙ্গে বসা মানে পুরো গ্রামের মানুষের সঙ্গেই বসা। সমাজের শান্তি ও সম্প্রীতি রক্ষায় যা যা করা প্রয়োজন, তা আমরা সবাই মিলে করব।”

তিনি আরও বলেন, পাহাড়ে পাহাড়ি-বাঙালি বিভাজন সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করে ঐক্য, সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলা হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবিন চন্দ্র চাকমা, সহ-সভাপতি মো. বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাবেক ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন দিপ্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button