
তানবীরুল ইসলাম
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চকরিয়া পৌরসভাধীন বিভিন্ন মার্কেট সহ থানা এলাকায় ক্রেতা ও জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে অদ্য ২২/০২/২০২৬ ইং তারিখে চকরিয়া থানা পুলিশের এর নেতৃত্বে বিশেষ সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে চকরিয়া পৌরসভার নিউ মার্কেট, জনতা মার্কেট ও চকরিয়া সিটি সেন্টার এলাকা ও থানা এলাকায় হতে চোর, ইভটিজার ছিনতাইয়ের সময় নিম্নবর্ণিত ০৮ (আট) জন ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়ঃ
১। মোঃ রাকিবুল ইসলাম (২০), পিতা: মোঃ ইউনুছ, মাতা- সুমি আকতার সাং- স্টেশন পাড়া, ০৮নং ওয়ার্ড, পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার
২। তসলিম সুলতান রাসেল (২২), পিতা-জালাল উদ্দিন, মাতা- তাহমিনা আকতার, সাং- বুড়িপুকুর, ০৩নং ওয়ার্ড চিরিংগা ইউনিয়ন, থন্যা- চকরিয়া, কক্সবাজার।
৩। সাইদুল ইসলাম সাঈদ (২২), পিতা-আহমদ ছবি, মাতা-রহিমা বেগম, স্থায়ীসাং-০২নং ওয়ার্ড, ডুমখালী, ইউপি-ডুলাহাজারা, বর্তমান সাং-মগছড়াজুম, ০৭নং ওয়ার্ড, ইউপি-ডুলাহাজারা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৪। মোঃ তৌহিদুল ইসলাম (১৯), পিতা-এরশাদ উল্লাহ, মাতা-লাইলা বেগম, স্থায়ী সাং-০৬নং ওয়ার্ড, বালুরচর, ইউপি-ডুলাহাজারা, বর্তমান সাং-মগছড়াজুম, ০৭নং ওয়ার্ড, ইউপি-ডুলাহাজারা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৫। মোঃ জুবাইদুল ইসলাম রানা (১৯), পিতা-জসিম উদ্দিন, মাতা-মনোয়ারা বেগম, স্থায়ী সাং-মগছড়াজুম, ০৭নং ওয়ার্ড, ইউপি-ডুলাহাজারা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৬। কফিল উদ্দিন (২৭), পিতা- মোঃ মানিক মিয়া, সাং- কৈয়ারবিল পাহাড় পাড়া, ০৬নং ওয়ার্ড, কৈয়ারবিল ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,
৭। মোঃ মারুফ (২০), উভয় পিতা- মোঃ গিয়াস উদ্দিন, সাং- কৈয়ারবিল পাহাড় পাড়া, ০৬নং ওয়ার্ড, কৈয়ারবিল ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,
৮। আরমান উদ্দিন (২২), পিতা- মোঃ মানিক মিয়া, সাং- কৈয়ারবিল, পাহাড় পাড়া, ০৮নং ওয়ার্ড, সর্ব ইউনিয়ন- কৈয়ারবিল, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চকরিয়া থানা পুলিশ ঈদুল ফিতরকে কেন্দ্র করে মার্কেট ও জনবহুল এলাকায় নিয়মিত সাদা পোষাকে ও পুরা পোষাকে টহল সহ বিশেষ অভিযান অব্যাহত রাখবে। জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে থানায় অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।





