জাতীয়

যশোরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কলেজছাত্র, দিশেহারা পরিবার

মোঃ জুম্মান হোসেন:

যশোর সদর উপজেলার বারান্দীপাড়া সর্দারপাড়া গ্রাম থেকে নাজমুল (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। নাজমুল ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং আব্দুর রাজ্জাক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর নাজমুল আর ফিরে আসেননি। পরিবার জানিয়েছেন সে গত প্রায় আট বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস মেলেনি। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

নিখোঁজ নাজমুলের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও জেন্টস প্যান্ট। তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় নিজের পরিচয় বা ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না। নাজমুলের পরিবার অত্যন্ত অসহায় অবস্থায় দিন পার করছে।

কোনো সহৃদয় ব্যক্তি যদি এই যুবকের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে ০১৯৯২-৩২১২৬৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button