শিক্ষাঙ্গন

যে কারনে আগামীকাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি, বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ (ছুটি) ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের সকল কার্যক্রমও এ সময়ে বন্ধ থাকবে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আগামীকাল সোমবার (৯/৩/২০২৬) থেক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। পরীক্ষা ও কোচিং সংক্রান্ত নির্দেশনাও বিবৃতিতে দেওয়া হয়েছে।

তবে, শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহের আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী যথাযথভাবে পরিচালিত হবে বলে জানানো হয় বিবৃতিতে।

প্রসঙ্গত, দেশের সরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রমজানের ছুটি শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে। এ ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button