বগুড়া

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার।

বিকাশ স্বর্ণকার,
বগুড়া

বগুড়া জেলার শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান,বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলা সহ একাধিক মামলায় জিন্নাহ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।শরিফুল ইসলাম জিন্নাহ জেলা জাতীয় পার্টির সভাপতি এবং দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে বগুড়া-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৫, তারিখ: ৭ অক্টোবর ২০২৪) তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে।

ডিবি কর্মকর্তা আরও জানান,শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা সহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button