আইন-আদালত

সাবেক মন্ত্রী আনিসুল হক, তৌফিকা করিমসহ তিন জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, আইনজীবী তৌফিকা করিম এবং ব্রাহ্মণবড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভুঞা জীবনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন ৷ সিআইডি পরিদর্শক মো. আশরাফুল ইসলাম এ আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদন সূত্রে জানা যায়, আসামিরা সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজি ও মানি লন্ডারিং করেছেন।

এ ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি ভাটারা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য অভিযুক্তদের বিদেশ যাত্রা বন্ধ রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button