বিশ্ব সংবাদ

ইরান শাসন পতন না হওয়া পর্যন্ত মোসাদ থামবে না, বলেন ডেভিড

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক অভিযানের সময় ইরানের রাজধানী তেহরানের একেবারে কেন্দ্রে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তৎপর ছিল বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক ডেভিড বার্নিয়া। মঙ্গলবার (১৪ এপ্রিল) হলোকাস্ট মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইসরায়েলি গোয়েন্দা প্রধান জানান, ইরানের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তন না হওয়া পর্যন্ত মোসাদ থামবে না। তার মতে, এই ‘কট্টরপন্থী শাসনামল’ প্রতিস্থাপিত হলেই কেবল মোসাদের দায়িত্ব শেষ হবে।

ডেভিড বার্নিয়া বলেন, আমরা বিমান বাহিনীকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সরবরাহ করেছি এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে ওঠা ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত হেনেছি।

তবে তিনি সতর্ক করে বলেন, এ অভিযান শেষ হয়নি। তার ভাষায়, আমাদের মিশন এখনও শেষ হয়নি। আমরা ভাবিনি যে যুদ্ধ শেষ হলেই এটি শেষ হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button