দুর্ঘটনা

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আশরাফুল আজাদ

মোঃ জুম্মান হোসেন

যশোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক কাজী আশরাফুল আজাদ। তিনি প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক এবং দৈনিক সুবর্ণভূমির সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শহরের মাইকপট্টি এলাকায় এ দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন সাংবাদিক কাজী আশরাফুল আজাদ। পথে শহরের মাইকপট্টি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত অটোরিকশা তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনায় তার ডান পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি আঙুল ভেঙে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার ব্যবস্থা করে।

তার আহতের খবর পেয়ে যশোরের সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়। প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সহকর্মীরা হাসপাতালে তাকে দেখতে যান এবং তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন। তারা একইসাথে শহরের অভ্যন্তরীণ সড়কে বেপরোয়া যানবাহন চলাচলের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button