এডহক কমিটির সভাপতি হলেন সহকারী এটর্নি জেনারেল নাজমুল

কালারমারছড়া মাইনুল ইসলাম আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতি হয়েছেন অত্র এলাকার সন্তান সিনিয়র এডভোকেট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল নাজমুল হাসান ছিদ্দিকী
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা কালারমারছড়া মাইনুল ইসলাম আলিম মাদরাসা, মহেশখালী, কক্সবাজারের জন্য একটি এডহক পরিচালনা কমিটি অনুমোদন দিয়েছে।
২২ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৫ অনুযায়ী মাদরাসাটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটি আগামী ৬ (ছয়) মাস পর্যন্ত দায়িত্ব পালন করবে।
অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হাসান হিরণী। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাদরাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন জনাব তাবারক হোসেন এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন জনাব আবু রহিম।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মাদরাসার স্বার্থে বোর্ড প্রয়োজনে যে কোনো সময় এ কমিটি বাতিল করতে পারবে। একইসাথে নির্ধারিত সময়ের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত পরিচালনা কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
এডহক কমিটিকে আসন্ন পরীক্ষার ফলাফল উন্নয়ন, সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।







