সুনামগঞ্জ

অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরি

‎আমির হোসেন

‎সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটনসহ  ৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

জানা যায় গত ১২ মার্চ ২০২৬ ইং তারিখে রেমিটেন্স যোদ্ধা লন্ডন প্রবাসী বাড়িতে আসলে উক্ত চোর চক্র সুযোগ বুঝে লন্ডন প্রবাসীর বাড়ি হতে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণ, বৈদেশিক মুদ্রাসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়

‎বিষয়টি আমলে নিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার  এসআই জহির উদ্দিন কে তদন্তের ভার অর্পণ করেন  থানার ওসি রতন শেখ পিপিএম।

পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিরলস প্রচেষ্টায় উক্ত মামলার মূল আসামি জাবেদকে গ্রেফতার করা হয়। আসামি জাবেদের স্বীকারোক্তি মতে অপর আসামি বিষ্ণু বণিক  (স্বর্ণ ব্যবসায়ী) ও ময়না এবং তার স্ত্রী  কে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button