মাদারীপুর

মাদারীপুরে শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

মোহাম্মদ আহসান হাবিব;

যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রম দিবস (মে দিবস) পালন করেছে মাদারীপুর জেলা শ্রমিকদল। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে আজাদ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমবান্ধব নীতি বাস্তবায়নের ওপর জোর দেন।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button