ইরানের তেল বিক্রিতে বাধা দিলেও সমস্যা নেই: ট্যাংকার ট্র্যাকার্স

ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের ফলে তেহরান দ্রুতই তেল উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে—-এমন ধারণা ভুল বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষায়িত সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ‘ইরানের তেলের মজুত দ্রুতই পূর্ণ হয়ে যাবে এবং এর ফলে দেশটি উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হবে বলে যে প্রচারণা চলছে, তা সঠিক নয়।’

ট্যাংকার ট্র্যাকার্সের দাবি, ‘প্রকৃত তথ্য হলো ইরান তাদের উৎপাদিত সম্পূর্ণ তেলই অভ্যন্তরীণ ব্যবহারের জন্য পরিশোধন করার সক্ষমতা রাখে।’

সংস্থাটির তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ইরান তাদের তেল উৎপাদন কমিয়ে দৈনিক ২০ লাখ ব্যারেলের নিচে নামিয়ে এনেছিল। এই পরিমাণ তেলের পুরোটাই দেশটি নিজেদের অভ্যন্তরীণ চাহিদ মিটাতে পরিশোধন করতে পারে।

Exit mobile version