জবস অ্যান্ড ক্যারিয়ার

আস-সুন্নাহ প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান ট্রেনিং কোর্স

প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান ট্রেনিং কোর্স- ৩য় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি
আবেদনের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জেএসসি/জিডিসি/নাহবেমির তদূর্ধ্ব
বয়স: ১৮-৩০ বছর
যোগ্যতা: অবশ্যই মোটরসাইকেল চালানো জানা থাকতে হবে।
কোর্সের বিবরণ
কোর্সের ধরন: আবাসিক
মেয়াদ: চার মাস
ক্যাটাগরি: শুধুমাত্র পুরুষ
পদ্ধতি:
➢ ৮০% ব্যবহারিক (ওয়ার্কশপে হাতে-কলমে সার্ভিসিং/ডায়াগনস্টিক)
➢ ২০% থিওরি + অ্যাসেসমেন্ট (লিখিত, প্র্যাকটিক্যাল, ভাইভা)
কোর্সে যা যা শিখবেন:
● বিভিন্ন ব্রান্ডের ও বিভিন্ন মডেলের মোটরসাইকেল ও ফ্রেম লেআউট সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন।
● মোটরসাইকেলের মেজর সিস্টেমসমূহ সমস্যা শনাক্ত, ইন্সপেক্ট ও সার্ভিস করার দক্ষতা অর্জন।
● ডায়াগনস্টিক যন্ত্রপাতি ব্যবহার করে মৌলিক ডায়াগনসিস অনুশীলন।
● রুটিন সার্ভিসিং, মাইনর রিপেয়ার, টিউন-আপ এর বাস্তব অভিজ্ঞতা অর্জন।
● ওয়ার্কশপ ডিসিপ্লিন, ডকুমেন্টেশন, গ্রাহকসেবা ও প্রফেশনাল বেহেভিয়ার চর্চা।
● বিভিন্ন ধরনের টুলস ও ইকুইপমেন্ট এর পরিচিতি এবং ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা অর্জন।
● ফাইনাল প্রজেক্ট—সম্পূর্ণ একটি মোটরসাইকেল ডিসম্যান্টল → সার্ভিস → রিবিল্ড → টেস্ট ড্রাইভ সম্পন্ন করা।
● মৌলিক দীনি জ্ঞান।
কোর্স শেষে যা করতে সক্ষম হবেন:
● হ্যান্ড/মেজারিং/ডায়াগনস্টিক টুলস নিরাপদভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ।
● ইঞ্জিন (টপ-এন্ড/বটম-এন্ড), ট্রান্সমিশন/ক্লাচ, ফুয়েল/EFI, কুলিং/লুব, ইলেকট্রিক্যাল/চার্জিং/ইগনিশন, সাসপেনশন/ ব্রেক/স্টিয়ারিং, চাকা/টায়ার—রুটিন ইন্সপেকশন, সার্ভিসিং, মাইনর রিপেয়ার সম্পাদন।
● ডায়াগনস্টিক ও টিউন-আপ-, টাইমিং, কার্বসিঙ্ক/EFI বেসিক, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ফল্ট-ফাইন্ডিং।
● EV মোটরসাইকেল সিস্টেমে মৌলিক দক্ষতা
● BMS (Battery Management System) ধারণা
● রোড-রেডিনেস চেক ও রোড-টেস্ট প্রটোকল অনুসরণে সক্ষমতা।
● ফাইনাল প্রজেক্ট-এ সম্পূর্ণ মোটরসাইকেল দিসম্যান্টল → সার্ভিস → রিবিল্ড → টেস্ট করার যোগ্যতা।
● এন্ট্রি-লেভেল টেকনিশিয়ান হিসেবে ওয়ার্কশপ/সার্ভিস সেন্টারে আত্মবিশ্বাসের সাথে কাজ শুরু করার প্রস্তুতি।
কোর্স ফি ও স্কলারশিপ
১ লক্ষ টাকা সমমূল্যের কোর্স মাত্র ১০,০০০ টাকায়। সাথে NSDA অ্যাসেসমেন্ট-এর জন্য অতিরিক্ত ১৫০০ টাকা পরিশোধ করতে হবে।
● শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছলদের জন্য, সচ্ছলরা তাদের সামর্থ্য অনুযায়ী ফি প্রদান করবেন।
● এই ফি-র মধ্যে খাবার, আবাসন ও প্রশিক্ষণ অন্তর্ভুক্ত।
উল্লেখ্য: ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে সম্পূর্ণ কোর্স ফি (১,০০,০০০ টাকা) পরিশোধ করা বাধ্যতামূলক।
● আবেদন শেষ: ১৬ মে (বিকাল ৪টা)
● অনলাইন পরীক্ষা: ১৮ মে ২০২৬ ইং (সকাল ১০টা)
● অনলাইন পরীক্ষার ফলাফল: ২০ মে ২০২৬ ইং
● রিটেন ও ভাইভা পরীক্ষা: ২৩ মে ২০২৬ ইং
● ওরিয়েন্টেশন ক্লাস শুরু: ২ জুন (সম্ভাব্য)
আবেদন প্রক্রিয়া:
● গুগল ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
● অনলাইন পরীক্ষার আগের দিন পরীক্ষার লিংক ইমেইল এবং মোবাইল নাম্বারে পাঠানো হবে।
● অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটেন ও ভাইভায় সরাসরি অংশগ্রহণ করতে হবে।
আবেদন করতে নিচের লিংক ব্যবহার করুন:
আবেদন ফর্ম: https://asf.sh/Dt3CgPc
পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা
পরীক্ষার জন্য: https://asf.sh/BafPAWL
যোগাযোগ:
+880 1897-664251 (হোয়াটসঅ্যাপ)
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট(নতুন শেড)
প্লট: ইউ-৪, রোড: স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালি আবাসন, সাতারকুল, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button