বিনোদন
কেউ একজন তার শখের নারীরে বার্থডে উইশ করেছে বিলবোর্ডে।

ছবি: সংগৃহীত
কেউ একজন তার শখের নারীরে বার্থডে উইশ করেছে বিলবোর্ডে। এটা নিয়া মেবি আবার দেশ দুই ভাগ হয়ে গেছে। আরে ভাই আপনার সামর্থ্য থাকলে আপনে পুরো আইফেল টাওয়ার সাজিয়ে উইশ করুন সমস্যা তো নাই। একটা কথা কই বেডা মানুষ যখন ভালোবাসায় পড়ে তখন শখের বেডির লাইজ্ঞা পুরা পৃথিবী কিনে ফেলতে ইচ্ছা হয়।
তাজমহলের কথাই ধরুন শখের বেডির জন্য এমন জিনিস বানাইছে যে পুরা দুনিয়ার সপ্তম আশ্চর্য হয়ে আছে। আবার ট্রয় নগরীর কথা ভাবুন হেলেনের লাইজ্ঞা পুরা সভ্যতা ছারখার করে ফেলছে। ব্যাডা মাইন্সের ভালোবাসা এমনি হয়। সো আপনার সামর্থ্য থাকলে আপনেও প্রকাশ করুন, না করলেও কিছু না এটা আপনার ব্যক্তিগত। বাট অন্য কেউ শখের মানুষের জন্য কিছু করলে সেটারে ক্রিটিসাইজ করার কিছু নেই।





