মৌলভীবাজার

কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি

কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ শুভ কান্তি দাস (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় কমলগঞ্জ থানার চৈত্রঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শুভ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত সপ্তক কান্তি দাস ওরফে সত্য কান্তি দাসের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ থানার চৈত্রঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে শ্রীনাথপুর এলাকায় শুভ কান্তি দাসের বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে মাদক রাখার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button