অপরাধ

বন্ধুকে বাড়িতে ডেকে কুপিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা থানার রুনীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বন্ধু শাহাদাত পারভেজকে তার বাড়িতে ডেকে নেন। পরে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজের মুখ ও মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন পারভেজ। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button