হবিগঞ্জ

‎নবীগঞ্জে ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

স্বপন রবি দাস,

‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরের শান্তিপাড়া এলাকায় ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় এনাম চৌধুরী (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

‎রোববার (১০ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনাম চৌধুরী নবীগঞ্জ শহরের বাটা শোরুমের স্বত্বাধিকারী ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শান্তিপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত মিশুক এনাম চৌধুরীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

‎স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।

‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। রাতেই অনেকে তার বাড়িতে ভিড় করেন।

‎এদিকে স্থানীয়দের অভিযোগ, নবীগঞ্জ পৌর এলাকায় ব্যাটারিচালিত যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এ ধরনের যান চলাচলে নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button