বিশ্ব সংবাদ

ইউরোপে নিষিদ্ধ হলো উগ্র ইসরাইলিরা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ক্রমবর্ধমান সহিংসতার দায়ে ‘চরমপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীদের’ ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দীর্ঘ কয়েক মাসের অচলাবস্থা কাটিয়ে অবশেষে এই সিদ্ধান্ত নিল জোটটি।

ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, ‘সহিংসতা ও চরমপন্থার ফল অবশ্যই ভোগ করতে হবে।’

এই নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট ইসরাইলি বসতি স্থাপনকারীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তাদের ওপর ভ্রমণনিষেধাজ্ঞা জারি থাকবে।

দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বাড়লেও জোটের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে এই সিদ্ধান্ত ঝুলে ছিল। অবশেষে সেই অচলাবস্থা কাটিয়ে চরমপন্থিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ইউরোপীয় ইউনিয়ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button