বিশ্ব সংবাদ
লেবাননে ইসরায়েলি হামলায় চিকিৎসকরা নিহত

ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলের হামলায় দুই প্যারামেডিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত এক ব্যক্তিকে উদ্ধার করতে গেলে প্যারামেডিক দলের ওপর “সরাসরি হামলা” চালানো হয়।
পরে দ্বিতীয় দফা হামলায় ওই আহত ব্যক্তিও নিহত হন। দেশটির জাতীয় বার্তা সংস্থা এনএনএ প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। লেবাননে চলমান সামরিক অভিযান জোরদারের পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে চিকিৎসাকর্মী ও স্বাস্থ্যসেবাকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
এসব হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দা সৃষ্টি হয়েছে।





