কক্সবাজার

আন্তর্জাতিক নার্সেস ডে আজ

হাফিজুর রহমান খান,

আজ আন্তর্জাতিক নার্সেস ডে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানা আয়োজনে পালিত হচ্ছে। স্বাস্থ্যসেবার দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনায় চিকিৎসকদের পাশাপাশি অন্যতম প্রধান ভূমিকা পালন করছেন নার্সরা। রোগীর সার্বক্ষণিক তদারকি, চিকিৎসা সহায়তা, ক্যানুলা করা থেকে শুরু করে রোগীর শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকেন একজন নার্স।

দ্বীপ উপজেলা মহেশখালীতেও প্রতিকূল পরিবেশ, অনিরাপদ কর্মক্ষেত্র ও অপর্যাপ্ত জনবলের মধ্যেও নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন নার্সরা। হাসপাতালের ওয়ার্ডে রোগীদের অভিযোগ, সমস্যা কিংবা জরুরি প্রয়োজনের প্রথম সাড়া দেন তারাই।

আরএমও ডাক্তার আজমল জানান, একজন নারী নার্সকে সংসার, স্বামী-সন্তান সামলানোর পাশাপাশি দায়িত্ব পালন করতে হয়। অন্যদিকে পুরুষ নার্সরাও উচ্চশিক্ষা শেষে মানবসেবার লক্ষ্য নিয়েই এ পেশায় যুক্ত হয়েছেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন আন্তরিকতার সঙ্গে।

তবে সেবার ক্ষেত্রে কিছু অভিযোগ থাকলেও রোগী ও স্বজনদের নার্সদের সীমাবদ্ধতা ও কর্মপরিস্থিতির বিষয়টিও বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

এ বছরের আন্তর্জাতিক নার্সেস ডে’র প্রতিপাদ্য হচ্ছে “Empowered Nurses Save Lives”। সংশ্লিষ্টরা বলছেন, নার্সদের কর্মপরিবেশ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

দিনটি উপলক্ষে মহেশখালীর বিভিন্ন মহল নার্সদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button