ঈদগাঁওর ৩৯টি বিদ্যালয় এখন নিজস্ব উপজেলার অধীনে; এমপি প্রতি কৃতজ্ঞতা

কক্সবাজার সদর উপজেলা থেকে নবগঠিত ঈদগাঁও উপজেলার অধীনে ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই প্রশাসনিক পরিবর্তনের ফলে ঈদগাঁওর প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো।
এই ঐতিহাসিক অর্জন বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখার জন্য কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহল। একইসাথে শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় এই জটিল প্রক্রিয়াটি সফল হয়েছে। তাদের মধ্যে রয়েছেন: জনাব মাহবুবুর রহমান বিল্লা: অর্থ পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জনাব শাহীন মিয়া: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জনাব আবদু রহমান ভূইয়া: উপজেলা শিক্ষা অফিসার।
বিদ্যালয়গুলো নতুন উপজেলার অধীনে আসায় শিক্ষকদের বেতন-ভাতা সংক্রান্ত টেকনিক্যাল কাজগুলো সম্পন্ন করতে iBAS++ সিস্টেমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে প্রোগ্রাম এক্সিকিউটিভ সম্রাট স্যার এবং সংশ্লিষ্ট কারিগরি টিম অত্যন্ত দক্ষতার সাথে ডাটা এন্ট্রির কাজগুলো তদারকি করেছেন।
এছাড়া এই প্রক্রিয়ায় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইসলামপুরের সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম এবং উপজেলা শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দকে সাধারণ শিক্ষকরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য যে, গত ১০ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত পত্রে ২০২৫-২৬ অর্থবছর থেকে এই ৩৯টি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা ঈদগাঁও উপজেলার নিজস্ব প্রাতিষ্ঠানিক কোডে (১২৪০২০৯০০০০০০) প্রদানের নির্দেশ দেওয়া হয়। এর ফলে এখন থেকে শিক্ষকদের বেতন-ভাতা প্রাপ্তি এবং প্রশাসনিক কাজগুলো আরও সহজ ও দ্রুততর হবে।







