ট্রাম্প বেইজিং পৌঁছালেন, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।

স্থানীয় সময় বৃহস্পতিবার এবং শুক্রবার বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির এই শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে, তাদের এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বাণিজ্য, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ।

Exit mobile version