বিশ্ব সংবাদ

যুদ্ধবিরতির পর ইউক্রেনে রাশিয়া ড্রোন হামলা চালাল

যুদ্ধবিরতির মেয়াদ শেষে ইউক্রেনজুড়ে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৯ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) স্থানীয় সময় সকাল থেকে ইউক্রেনের আকাশসীমায় তাণ্ডব চালায় রাশিয়ার ড্রোন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, প্রায় ৮০০ ড্রোন হামলা চালানো হয়েছে।

ওডেসা, লভিভ ও কিয়েভসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এসব হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি কিয়েভের। রুশ হামলার জবাবে রাশিয়ার অভ্যন্তরেও ব্যাপক ড্রোন অভিযান চালিয়েছে ইউক্রেন। ওরেনবার্গের একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় হামলার খবরও পাওয়া গেছে।

মস্কোর দাবি, বুধবার ভোররাতে তিনটি শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর ছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button