যশোর

যশোরে দুই দিনের সরকারি সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মোঃ জুম্মান হোসেনঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার নিজ শহর যশোরে আসছেন। সফরকালে তিনি পরিচ্ছন্নতা অভিযান, মতবিনিময় সভা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে বিমানযোগে যশোরে পৌঁছাবেন প্রতিমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সকাল সাড়ে ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় যশোর ইনস্টিটিউট মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন তিনি। এরপর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর পানি উন্নয়ন বোর্ড ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দুপুর ১২টায় যশোর ২৫০-শয্যা বিশিষ্ট হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেবেন প্রতিমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড প্রদান এবং বিকেল সাড়ে ৪টায় বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা ৭টায় শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে স্থানীয় সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button