কক্সবাজার

সাবরাং লবণ সমিতির সভা: ইয়াবা ব্যবসার অভিযোগে ২ সদস্য বহিষ্কার

হাফিজুর রহমান খান,

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন লবণ চাষী ও ব্যবসায়ী সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে অনুষ্ঠিত এ সভায় সমিতির বিভিন্ন সাংগঠনিক ও ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সমিতির সদস্য বদি আলম মাঝিকে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে কোনো ব্যবসায়ী তার মাধ্যমে লবণ লোড-আনলোড করতে পারবে না।

এছাড়া, একই অভিযোগে অভিযুক্ত নূর মোহাম্মদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সভায় জানানো হয়, তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে প্রমাণিত হলে পরবর্তীতে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় আরও জানানো হয়, হোছন আহমদ নামে একজন ব্যক্তি লবণ ব্যবসায়ী সমিতির সদস্য নন। তবে তার ব্যক্তিগত লবণের মাঠ থেকে কোনো ব্যবসায়ী লবণ ক্রয় করতে পারবে না বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সমিতির নেতৃবৃন্দ বলেন, লবণ শিল্প ও ব্যবসাকে সুশৃঙ্খল রাখতে এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button