ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদে মাগরিব স্থানীয় ‘প্রিন্স অব ঈদগাঁও’ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম।
ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মো. হাকিম আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেলের সঞ্চালনায় সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: মাওলানা ছলিম উল্লাহ জিহাদী (আমির, ঈদগাঁও উপজেলা) মাওলানা ছৈয়দ নুর হেলালি (নায়েবে আমির, ঈদগাঁও উপজেলা) মাস্টার ছৈয়দুল আলম (সাংগঠনিক সম্পাদক, ঈদগাঁও উপজেলা) মাওলানা ফাজেল ইবনে শরিফ (নায়েবে আমির, ঈদগাঁও ইউনিয়ন জামায়াত)
সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, অফিস সম্পাদক কামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন, মাস্টার আব্দুর রশিদ, জয়নাল আবেদীন ও আব্বাস উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ইসলামী আন্দোলনের দাওয়াত প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।







