বিশ্ব সংবাদ
ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল: ৮৩৬ একর ভূমি ছাইয়ে পরিণত

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিমি ভ্যালিতে ভয়াবহ দাবানলের কারণে সোমবার হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
‘স্যান্ডি ফায়ার’ নামে এই আগুন সোমবার সকাল ১০টার দিকে সিমি ভ্যালির পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে। শহরটি লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।
দুপুরের মধ্যেই আগুনে ৭২০ একরের বেশি শুকনো ঝোপঝাড় পুড়ে যায় এবং অন্তত একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট।
দমকল বিভাগের মুখপাত্র স্কট ডেটোরে জানান, সকালে ঘণ্টায় ৩০ মাইলের বেশি বেগে বাতাস বইছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করে। তবে দিনের শেষ দিকে বাতাসের গতি কিছুটা কমে আসে।





