পঞ্চগড়

পঞ্চগড়ে তিনদিন ব্যাপী ভুমি মেলা ২০২৬ উদ্বোধন 

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত

পানিসম্পদ মন্ত্রণালয়েরপ্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, একজন কৃষকের এক খন্ড জমি মানেই শুধু কাগজ নয়,এক খন্ড জমি মানে তার পরিবার, তার বাচার সম্বল, তার জীবিকার সম্বল এবং তার বৃদ্ধকালেতার ওই জমি প্রধান অবলম্বন। আমরা বিগত দিনে দেখেছি, এই জমির কাগজ তুলতে গিয়ে পর্চাবলি মিউটেশন বলি রেকর্ড বলি এ সব কাগজ তুলতে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস চলে যায়।তারপরেও দালাল এর পাল্লায় পরে মাসের পর মাস চলে যায়। আজকে ভুমি সেবার মাধ্যমে আমরাআমাদের কৃষকদের যেন এই সমস্যায় পড়তে না হয় এই কারনেই এই ভুমি সেবা মন্তব্য করেন তিনি।

ভুমি মেলা ২০২৬উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৯মে) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেভুমি মন্ত্রণালয়ের উদ্দ্যোগে ভুমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে তিনদিন ব্যাপী ভুমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করার সময় এসব কথা বলেন।

তিনি আরও বলেন,আপনারা খেয়াল করবেন বাংলাদেশের ৪১ পারসেন্ট মানুষ ভুমির উপর নির্ভর করে তার জীবন জিবিকানির্বাহ করে। আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান কৃষকদের জনবান্ধবে রুপান্তরিত করতেচান বলেই এই ভুমি সেবার আয়োজন করেছেন।জেলা প্রশাসকমোসা: শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে র‌্যালী ও  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেমেলার উদ্বোধন ঘোষনা করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় ভারপ্রাপ্তপুলিশ সুপার,সিফাত ই রাব্বানী  সিভিল সার্জন,মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (র্সাবিক) সুমন দাস, (রাজস্ব) সীমা সারমিন সহজেলার অন্যান্য কর্মকর্তা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button